সম্মাননা পাচ্ছেন সানি-মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
দেশের সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী। সুখী দম্পতি হিসেবেও তারা শোবিজে আইকনে পরিণত হয়েছেন।
এই তারকারা এবার একমঞ্চে হাজির হচ্ছেন সম্মাননা নিতে। দেশের খ্যতিমান নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবস স্মরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’ আয়োজন করতে যাচ্ছে স্মরণ উৎসব। আগামী ৫- ১২ নভেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে শুরু হবে এ নাট্য আয়োজন। সেখানেই সম্মাননা সানি-মৌসুমী। নাট্য সংগঠনটি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নাট্য শিক্ষক সৈয়দ মহিদুল ইসলামের নামে প্রবর্তিত নাট্য পদক পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। একই মঞ্চে সানি-মৌসুমীকে দেওয়া হবে যুগল সম্মাননা।
স্মরণ আয়োজনে মঞ্চবন্ধু পদক দেয়া হবে অলোক বসু-নাট্যকার, নির্দেশক ও অভিনেতা, সেলিম মাহবুব, অভিনেতা- শব্দ ও সংগীত পরিকল্পক, ড. শাহাদাৎ হোসেন নিপু- গবেষক, অভিনেতা ও আবৃত্তিশিল্পী, তানভীন সুইটি- অভিনয়শিল্পী, আহাম্মেদ গিয়াস-অভিনেতা, নির্দেশক ও সংগঠক।
সানি-মৌসুমী ছাড়াও যুগল সম্মাননা পাচ্ছেন মুনীর হেলাল ও সাবিরা সুলতানা বীণা- অরিন্দম নাট্য সম্প্রদায়, চট্টগ্রাম, মোহাম্মদ জসীম উদ্দিন ও এনামতারা সাকী- কিসসা কাহিনী, বাকার বকুল ও রুনা কাঞ্চন- তাড়ুয়া।
ব্যতিক্রমের ৪৫ বছরে পদার্পণের এ আয়োজনে ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল উক্ত আয়োজনে নাটক প্রদর্শনীতে অংশ নেবে।
অনুষ্ঠানের উদ্বোধন হবে ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। সেখানে সেদিন মঞ্চস্থ হবে ‘কোর্ট মার্শাল’ নাটকটি। এটি প্রযোজনা করেছে থিয়েটার আর্ট ইউনিট।
৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘একা এক নারী’- নাট্যচক্র, ‘পাখি’ - ব্যতিক্রম, ‘বোধ’- সংলাপ গ্রুপ থিয়েটার, ‘চম্পাবতী’ - শব্দ নাট্যচর্চ কেন্দ্র, ‘তবুও মানুষ’ - নান্দিমুখ, চট্টগ্রাম, ‘কনডেম সেল’ - প্রাঙ্গণেমোর, ‘সোনাই মাধব’ - লোক নাট্যদল।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










